শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

দিল্লি বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে। একই সঙ্গে ভারত ঢাকায় নিজেদের হাইকমিশনারকে পাঠিয়ে সাম্প্রতিক হুমকি এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তির ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের কারণে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। তিনি এক জনসভায় ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর জন্য ব্যবহৃত ‘সেভেন সিস্টার্স’ শব্দটি উল্লেখ করে দেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন।
এ ছাড়া তিনি দাবি করেছেন, যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, তাদের দল উত্তর-পূর্ব বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে।

এর আগে ভারতের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন করা হয়। হাইকমিশনার হামিদুল্লাহ এই অনুষ্ঠানে দেশ ও বিশেষ করে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা পূরণের গুরুত্ব তুলে ধরেন।

হামিদুল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিকভাবে উপকারী এবং দুই দেশ একসঙ্গে সমৃদ্ধি, শান্তি ও আঞ্চলিক নিরাপত্তার দিকে এগোতে পারে।
তিনি দুই দেশের সহযোগিতা ও অংশীদারত্বের গুরুত্বও উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page