শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামে এস আলম গ্রুপের বিরুদ্ধে ৩১৮৫ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগে দুদকের ২ মামলা দায়ে

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় তিন হাজার ১৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ ডিসেম্বর) দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলা দুটি করা হয় বলে জানিয়েছেন সংস্থার উপ-পরিচালক সুবেল আহমেদ।
একটি মামলা করা হয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে। এতে দুই হাজার ৩২ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৯১৮ টাকা ৪০ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলায় গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আসামি করা হয়েছে। এছাড়া পরিচালক আব্দুল্লাহ হাসান, সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলমসহ গ্রুপের অন্যান্য পরিচালক ও জনতা ব্যাংকের কর্মকর্তারাও আসামি হিসেবে আছেন।
অভিযোগে বলা হয়, ২০০৯ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত ঋণ নিয়ে সুদে-আসলে এ টাকা আত্মসাৎ করা হয়েছে।
অপর মামলাটি করা হয়েছে এস আলাম সুপার এডিবল অয়েল লিমিটেডের নামে। এতে এক হাজার ১৫২ কোটি ৫১ লাখ ১৪ হাজার ১০৭ টাকা ৫২ পয়সা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিসকাত আহমেদ, পরিচালক শাহানা ফেরদৌস ও জনতা ব্যাংকের দুই কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।
উভয় মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page