বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণসংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।