শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নির্বাচনী ফান্ড ও ক্যাম্পেইনের সবশেষ তথ্য জানালেন আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ১২ ডিসেম্বর  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে নির্বাচনী ফান্ড এবং ক্যাম্পেইনের তথ্য জানিয়েছেন আসিফ মাহমুদ।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘যেদিন বলেছিলাম নির্বাচন করতে অনেক অর্থের প্রয়োজন যা আমার নেই।
সেদিন অস্ট্রেলিয়া প্রবাসী এক বোন পরিচিত এক ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। অনুপ্রেরণা দেন যে আমাদের জনগণের রিপ্রেজেনটেটিভ হওয়া প্রয়োজন। গণ-অভ্যুত্থানের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানো জরুরি।’

সাবেক এই উপদেষ্টা বলেন, ‘সেদিন সাহস পেয়েছিলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার।
যেমনভাবে লাখো জনতার মিছিল আমাদের পৌঁছে দিয়েছিল গণভবন। পালাতে বাধ্য করেছিল স্বৈরাচারকে। জনগণের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র ভরসা।’

নির্বাচনী ক্যাম্পেইন সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা স্বেচ্ছাসেবক আহ্বান করেছিলাম নির্বাচনী ক্যাম্পেইনের জন্য।মোট ৬২৮৪ জন আবেদন করেছেন ইতিমধ্যেই। যার একটা উল্লেখযোগ্য অংশই ঢাকা-১০ আসনের বাসিন্দা। আমরা দ্রুতই আপনাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page