এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসার বিষয়ে বিএনপি’র নেতা নামধারী যারা হৈ হুল্লোড়ে ব্যস্ত সময় পার করে যাচ্ছেন তারা কি তার পাসপোর্ট টা এখনো ফেরত নিয়ে দিতে পেরেছেন?
সূত্র মতে-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন বলে ব্যাপকভাবে শোর গোল শুরু হয়ে গেছে। বিশেষ করে বিএনপি’র নেতা নামধারী কিছু আকামা ব্যাক্তি বিশেষ ওই শোর গোল এর জনক যে তা ও নির্ধিধায় বলা চলে।
কিন্তু, বিগত আওয়ামী লীগ সরকার এক নায়ক তান্ত্রিক ভাবে ক্ষমতার প্রভাব বিস্তার করে তার পাসপোর্ট টি আটকিয়ে ফেলে। এর পর সেই আওয়ামী সরকারের পতন ঘটার পর বর্তমান দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাসপোর্ট ফেরত চেয়ে বার বার আবেদন জানানো হলেও পাসপোর্ট ফেরত দেয়া হয়নি! আর যার কারণে তারেক রহমান ইতোপূর্বে দেশের মাটিতে আসার আকাংক্ষা ব্যাক্ত করলে ও পাসপোর্ট জটিলতায় দেশে আসা অনিশ্চিত হয়ে পড়ে।
তবে, বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলে যাচ্ছেন তারেক রহমান দেশে আসতে চাইলে তাকে ট্রাভেল পাস দেয়া হবে। তারেক রহমান তা অগ্রাহ্য করে বলেছেন- দেশের নাগরিক হিসেবে তিনি দেশের পাসপোর্ট ব্যবহার করে দেশে যাবেন এবং দেশে থাকবেন-ঘুরবেন- সব কিছু। অথচ, তার পরে ও তাকে এখনো তারজ পাসপোর্ট টি ফেরত দেয়া হয়নি! আর গতকাল রাত পর্যন্ত তার ২৫ ডিসেম্বর দেশে আসার বিষয়ে পাসপোর্ট তো দেয়া- ই হয়নি! এমন কি বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার পূর্ব কথা মোতাবেক ট্রাভেল পাস এর বিষয়ে ও কিছু জানেন না বলে ও জানিয়েছেন!!
তার পর ও কি বিএনপি’র ওই সব চুলকানি মার্কা নেতা নামধারীরা বলবেন- তারেক রহমান ২৫ ডিসেম্বর সিউর দেশে আসতেছেন/আসবেন?
যে সব নেতারা দায়িত্বে থেকে ও তারেক রহমান এর পাসপোর্ট টি এখন পর্যন্ত নিয়ে দিতে পারেনি তারা কি গ্যারান্টি সহকারে বলতে পারবেন- সত্যাসত্য তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর সিউর দেশে আসতেছেন/আসবেন?
অবশ্য, এখন থেকে লন্ডনে অবস্থান রত: তারেক রহমান এর দেশে আসার বিষয়ে কিছু কিছু প্রস্তুতির দৃশ্য দেখিয়ে তারা হয়তো বা এ প্রতিবেদন ভুল আখ্যায়িত ও করে যেতে পারেন।
তারা যদি সে রকম টা বলে খোড়া যুক্তি দেখিয়ে বলতে চান তাহলে বলা ব্যাঞ্চনীয় যে, যে মানুষ (তারেক রহমান) দীর্ঘ এতো বছর যে দেশে অবস্থান করলেন সে দেশ থেকে নিজের দেশে আসার জন্য প্রস্তুতি তো অবশ্যই নিয়ে রাখতে হবে। যেহেতু আজ হোক আর কাল হোক বেঁচে থাকলে একদিন না আরেকদিন তো আসতেই হবে। আর তাতে প্রস্তুতি না নিয়ে রাখলে কি চলে/চলবে? প্রতিনিধি