এম, এ কাশেম, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
চট্টগ্রাম সীতাকুণ্ডে গলায় ফাঁস লাগানো অবস্থায় রেহানা বেগম (৫৬) নামে এক স্বাস্থ্য কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৭ ডিসেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত খবরে প্রকাশ।
সূত্র জানায়, উক্ত স্বাস্থ্য কর্মী রেহানা বেগম সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সোনাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আয়া হিসেবে কর্মরত: ছিলেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন যাবত কাজলী পাড়াস্থ মাহবুবুল হক চৌধুরীর ভাড়া বাসায় রেহানা বেগম বসবাস করতেন তার মায়ের সাথে। তার মা কয়েকদিন আগে মেয়ের বাড়ি সিলেটে চলে যান। ঘটনার দিন বুধবার দুপুর হয়ে যায়ার পর ও ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে ঘরের জমিদার মাহবুবুল হক চৌধুরী বিষয়টি পুলিশকে অবহিত করলে বিকাল পৌনে ৪টার সময় পুলিশ ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পান ওই নারী সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই কাওসার বলেন, গলায় ফাঁস দেয়া এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে আত্নহত্যা করেছে তা এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।
পুলিশ জানায়, তার ঘনিষ্ট কারো সাথে কোনো ঝামেলা আছে কিনা, তার মা আসলে হয়তো কিছু জানা যাবে।
তার পর ও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত পূর্বক বিস্তারিত জানা যাবে বলে ও জানান দেন তিনি।