শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নওগাঁয় হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কফিন মিছিল

ফজলুল করিম সবুজ, নওগাঁ প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট কিলিং ও ভারতীয় আধিপত্যবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ এর আয়োজনে শহরের নওজোয়ান মাঠের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে জুলাই বিপ্লবী ছাত্ররা বিভিন্ন স্লোগানসহ বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি প্রতীকি কফিন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কেডির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিপ্লবী মঞ্চের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তুমি কে, আমি কে হাদি হাদি, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, খুনি ও হত্যার বিচার চাই, প্রশাসন জবাব চাই সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষুদ্ধ জনতা।

বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পনা করে সারা দেশে হত্যা করছে। এছাড়া ভারতীয় আধিপত্য বিস্তার করার চেষ্টা করা হচ্ছে যা কোন ভাবেই বাস্তবায়ন হতে দেয়া যাবে না। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page