শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৮ টি গরু বোঝাই ট্রাক ছিনতাই, ২৬ টি উদ্ধার

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

সিরাজগঞ্জ থেকে ২৮ টি গরু নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট যাওয়ার পথে সীতাকুন্ডের শীতলপুর এলাকা থেকে ট্রাক সহ ২৬ টি গরু উদ্ধার  ।
পরে বাড়বকুণ্ড চৌধুরীপাড়া এলাকা থেকে পুলিশ-জনতা তল্লাসী চালিয়ে গরুর ফার্ম ও বিভিন্ন বাড়ী তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ২৬ টি গরু উদ্ধার করা হয়েছে। এখনো বাকী ২ টি উদ্ধার করা সম্ভব হয়নি।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মাহিনুল ইসলাম সাংবাদিকদের কে জানায়, গত বৃহশপতিবার রাত দুইটায় শীতলপুর সাইনবোর্ড এলাকা থেকে একটি গরুর গাড়ী ছিনতাই হয়েছে সংবাদ পেয়ে মহাসড়কে পুলিশের তল্লাসী শুরু করা হয়। ভোররাতে বাড়বকুণ্ড কাঠগড় চৌধুরী দীঘির পূর্ব পাড় এলাকায় একটি গরু বোঝাই ট্রাক আনলোড করেছে জানতে পেরে দ্রুত সেখানে পুলিশ গিয়ে তল্লাসী চালানো হয়।
পুলিশ এলাকার লোকজনের সহায়তায় তল্লাসী চালিয়ে কাঠগড় এলাকার একটি গরু ফার্ম থেকে ১৮ টি ও বিভিন্ন বাড়ী থেকে ৮ টি গরু উদ্ধার করা হয়েছে। বাকী দুইটি গরু ও উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে সন্দেহজনক ৩ জনকে আটক করা হয়েছে।
গরুর ট্রাক ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্যদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান দেন ওসি।
সীতাকুণ্ড থেকে কাইয়ুম চৌধুরী জানান- সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ভোররাতে বড় গাড়ীর আওয়াজ পেয়ে বিবি ফাতেমা নামে এক মহিলা ঘর থেকে বের হয়ে দেখেন ট্রাক থেকে গরু নামাচ্ছেন কয়েকজন লোক। তখন ওই মহিলা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে ডাকাতরা কিছু গরু নিয়ে দ্রুত দীঘির উত্তর পাড় দিয়ে চলে যায়। মহিলার চিৎকারে এলাকার বিভিন্ন লোকজন বের হয়ে আসছে দ্রুত। এসে দেখেন- কিছু গরু এদিক সেদিক ছুটাছুটি করছিলো। তখন গ্রামের লোকজন ওই গরু গুলো ধরে এক জায়গায় বেধে করে রাখেন।
পরে পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় তল্লাশী চালিয়ে একটি গরুর ফার্ম থেকে ১৮ টি গরু উদ্ধার করেন। পরে অন্যান্যস্থানে আভিযান চালিয়ে আরো ৮ টি গরু উদ্ধার করেন।
বাকি দু’টি গরু উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page