শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

‘দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেনের সাত বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে দগ্ধ হয়েছেন
শুক্রবার  গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

নিহত শিশুর নাম আয়েশা আক্তার । দগ্ধ ব্যক্তিরা হলেন বেলাল হোসেন  এবং তার দুই মেয়ে বীথি আক্তার  ও স্মৃতি আক্তার । গুরুতর দগ্ধ অবস্থায় বীথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকাণ্ডে বেলাল হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দাহ্য পদার্থ ব্যবহারের কারণে মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page