শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ফেরি থেকে ট্রাকসহ ৫ যান ধলেশ্বরী নদীতে, নিহত ৩

শনিবার রাতে মাঝনদীতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে চলতে শুরু করলে ট্রাকসহ মোট পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন: সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা , মোটরসাইকেল আরোহী মো. রফিক ও ভ্যানচালক মো. স্বাধীন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিটি নরসিংহপুর এলাকা থেকে বক্তাবলীর পূর্বপাশের ঘাটের দিকে যাচ্ছিল। মাঝনদীতে পৌঁছালে হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনে এগোতে থাকে। এ সময় ট্রাকটি তার সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় এবং নিজেও পানিতে পড়ে যায়। ঘটনার পরপরই ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা তলিয়ে যান।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ ট্রাকটি সচল হয়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, রাতভর তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page