শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

ফজলুল করিম সবুজ,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০ টার সময় বদলগাছির ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার সময় বদলগাছির ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থানরত দুইজন ব্যাক্তিকে সন্দেহ হয়।তখন জেলা গোয়েন্দা শাখা নওগাঁ (ডিবি) আব্দুল্লাহ(২৪) এর হাতে থাকা লাগেজ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।আব্দুল্লাহ(২৪) যশোর জেলার শার্শা থানার কদমতলা বারোপুতা গ্রামের মৃ/ত ওয়াহেদ আলী ছেলে।

এ সময় আব্দুল্লাহর সহায়তাকারী জলিল মন্ডল (৫০) কে ও গ্রেফতার করা হয়। জলিল মন্ডল নওগাঁর বদলগাছি থানার লক্ষিকুল গ্রামের মৃত আব্বাস মন্ডল ছেলে।

আবুল্লাহ কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়,পলাতক ছগির(৪৬) এর পৃষ্ঠপোষকতায় পিরোজপুর হতে গাঁজা বহন নিয়ে এসে জলিল মন্ডলের সহায়তায় নওগাঁর বদলগাছি এলাকায় বিক্রয়ের জন্য ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের নিকট অবস্থান করছিল।ছাগির পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত ছলেমান ফকির ছেলে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদক বিরোধী অভিযান আগামী দিনে আরো জোরদার করা নির্দেশনা দেওয়া হয়েছে।এ বিষয়ে ৩ জনকে আসামি করে বদলগাছি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page