রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী কয়েক ঘণ্টা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। একইসঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।