শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বৃহস্পতিবার ঢাকায় যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের আগে রওনা দেওয়ার অনুরোধ

হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। এদিন পূর্বাচল ৩০০ ফিট সড়কে বড় জনসমাগম হবে। সড়কে যানজটের আশঙ্কায় যাত্রীদের ফ্লাইট টাইমের আগে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলো এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ব্যাপক জনসমাগম হতে পারে। এতে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায়, যাত্রীদের ভোগান্তি এড়াতে এবং ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি কমাতে নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির সম্ভাবনা রয়েছে, যা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে বলা হয়, সবার সহযোগিতায় যাত্রা যেন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page