শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামে বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ চুরি, গ্রেপ্তার ৪

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরীর আসকারদিঘি এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ল্যাপটপ চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ ৬০ হাজার টাকা ও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- ফেনী জেলার সোনাগাজী থানার ডুমুর এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ জসিম উদ্দিন (৪২), নওগাঁ জেলার সদর থানার শেরপুর এলাকার আমজাদ হোসেন বাবুলের পুত্র মোস্তাকিন হোসেন মিঠু (৪১) ও পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ির সাধন দাসের পুত্র সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিন (৩৩) ও ইসমাইল হোসেন (৪৩) । সে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকার উত্তর নালাপাড়া এলাকায় থাকে বলে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার জানান, গত ৫ ডিসেম্বর আসকারদিঘি এলাকার একটি বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। বাসার মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে গতকাল সোমবার টাইগারপাস এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে আনোয়ারা থেকে তাদের আরেক সহযোগী সেতু দাশ প্রকাশ সালাহ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত সেতু দাস প্রকাশ সালাহ উদ্দীন জানান, স্বর্ণ বিক্রির টাকা দিয়ে সে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে। এসময় তার কাছ থেকে ওই মোটরসাইকেলটি এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। স্বর্ণ বিক্রির সময় তার সাথে ইসমাইল নামে আরও এক যুবক ছিলো বলে ও জানায় সেতু। পরে নিউমার্কেট এলাকা থেকে ইসমাইলকে ও গ্রেপ্তার করা হয়। পরে ইসমাইল জানায়, টেরিবাজার এলাকায় একটি দোকানির কাছে স্বর্ণগুলো রয়েছে। তার দেয়া তথ্যমতে সেখানে অভিযানে গেলে ওই দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার ও চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে। এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ও জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page