ফজলুল করিম সবুজ,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটর নাহার ফিলিং স্টেশনের সামনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাটের নাহার ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে চটের বস্তা নিয়ে অবস্থানরত এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা চটের বস্তা তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. মুরাদ হোসেন (২৭)। সে ধামইরহাট উপজেলার দৌলতপুর গ্রামের মোতাহার হোসেন ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে নওগাঁ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।