শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ভারত থেকে চোরাই পথে আনা ১২টি গরু জব্দ করেছে বিজিবি 

খাগড়াছড়ির তাইন্দং দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ পাড়া ৩২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বুধবার রাতে জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরুগুলো জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বান্দরসিং বিওপি এলাকায় ভারত থেকে গরু চোরাচালানের তথ্য পাওয়া যায়। এরপর বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে বুধবার রাতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page