আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরো জানায়, ওই সময় জান-মালের নিরাপত্তায় সব নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উল্লিখিত এলাকায় অবস্থান না করা এবং চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।