শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

উত্তরায় ট্রেনের ধাক্কায় যুবক ও তরুণীর মৃত্যু

রাজধানীর উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম  ও অন্তরা নামে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত  রাতে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে নাজমুল। তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন।
অন্যদিকে অন্তরার বাড়ি নেত্রকোনা জেলায়। তারা দুজনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক  মো. আব্দুর রাজ্জাক বলেন , শনিবার রাতে তারা দুজন তাদের কর্মস্থল থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে রেললাইন দিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অন্তরা মারা যান।
গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, রাত ১২টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, অন্তরার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে নাজমুলের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
নাজমুলের ভাতিজা সাকিব আলম জানান, তার চাচার অফিসের পাশেই রেললাইন, তিনি অফিস থেকে বাসায় যাওয়ার উদ্দেশে বের হয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page