শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের মীরসরাইয়ে সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা-মামলার আসামিরা দীর্ঘ ৮ মাসে ও গ্রেপ্তার হয়নি কেউ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম অফিস :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামে ধারালো অস্ত্র নিয়ে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত আহত করা মামলার আসামি সন্ত্রাসীরা দীর্ঘ ৮ মাসে ও কেউ গ্রেপ্তার হয়নি!

সূত্র মতে- মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী দীর্ঘ বেশ কয়েক বছর যাবত পাশ্ববর্তী ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরে একটি বিদ্যালয়ে শিক্ষকতার সুবাদে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। এর ফাঁকে তিনি সাংবাদিকতা পেশায় ও যুক্ত হন। তৎসময়ে তিনি দৈনিক ভোরের পাতা পত্রিকার ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধির দায়িত্ব নিয়ে সাংবাদিকতা পেশা শুরু করেন। এর মাঝে ছাগলনাইয়া উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক ছাগলনাইয়া ও ছাগলনাইয়া ডট কম পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে ও দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমানে তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ছাগলনাইয়া প্রতিনিধির দায়িত্ব রত:।
গত কোরবানির ঈদের সময় সাংবাদিক মোহাম্মদ আলী স্ব পরিবারে ঈদ উদযাপন করতে ছাগলনাইয়া থেকে নিজের গ্রামের বাড়ি এলাকা মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামে আসেন। ঈদের পরদিন তার বাড়ির সামনের এলাকায় বখাটেরা সহ নানাবিধ: কারণে সাংবাদিক মোহাম্মদ আলীর সাথে স্থানীয় এক সন্ত্রাসী গডফাদার এর সাথে সামান্য কথা কাটাকাটি হয়। আর এর জের ধরে উক্ত সন্ত্রাসী গডফাদার মোবাইলে ডেকে এনে অপরাপর সন্ত্রাসী সমতো সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রক্তাক্ত আহতাবস্থায় তাকে উদ্ধার করতে আসা তার মা এবং অন্যান্য মহিলাদের বেদম প্রহার করে সন্ত্রাসীরা।
পরে রক্তাক্ত আহতাবস্থায় সাংবাদিক মোহাম্মদ আলীকে অন্যান্যরা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।
এর পর কয়েকজন সন্ত্রাসীর নাম-পরিচয় সহ বিস্তারিত লিখে স্থানীয় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১০। তারিখ ১৭, ০৪, ২৫ ইং।
মামলা করার পর সন্ত্রাসীরা তাকে এবং পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দিতে থাকলে জীবন বাঁচানোর তাগিদে নিজের গ্রামের বেড়াতে এসে ও থাকতে না ফেরে রাতের আঁধারে পালিয়ে পুনরায় ছাগলনাইয়া চলে যেতে বাধ্য হন তিনি ও তার পরিবারের সদস্যরা।
ঘটনার পর পরই মামলা করার পর আজ ৮ মাস অতিবাহিত হয়ে গেলে ও পুলিশ মামলার আসামি কোনো সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযোগ রয়েছে- এলাকার ক্ষমতাধর ব্যক্তি ও সন্ত্রাসী গডফাদার খ্যাত এয়াছিন মিজান নামক ব্যাক্তি তাদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে।
একজন সাংবাদিক যেখানে নিজের গ্রামের বাড়ি এলাকায় ও নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে তা নিয়ে ব্যাপক উদ্বেগ- উৎকণ্ঠার মধ্যে দিন রজনী পার করে যেতে হচ্ছে মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের মানুষজন দেরকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page