শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ভ্যানে চড়ে এসে মনোনয়ন দাখিল করলেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থী দেলাওয়ার

মোঃ রানা ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে ব্যাপক তৎপরতা ও উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত শেষ দিনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিলে ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন ব্যতিক্রমীভাবে ভ্যানে করে এসে মনোনয়নপত্র জমা দেন।
সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মো. দেলাওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ একটি উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় তিনি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page