আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেছেন। বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
শেষ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মৃত্যুর ঘোষণার সময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।