শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের বিরুদ্ধাচরণ কারীরা ও একাট্টা: ধানের শীষ’র বিজয়ের আশা

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এর বিরুদ্ধে এতোদিন তার বিরোধী পক্ষ হয়ে দলীয় পৃথক কর্মসূচি পালন সহ তার বিরুদ্ধাচরণ করে গ্রুপিং য়ে লিপ্ত ছিলো তাদের মধ্যে অনেক নেতা-কর্মী ও এখন একাট্টা হয়ে তার পক্ষে কাজ করে যাচ্ছে।

মনোনয়ন পত্র জমা শেষ দিন ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার আগে দুপুরে মীরসরাই সদরে দলীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে তার সাথে তার বিরোধী গ্রুপ নুরুল আমিন ও শাহিদুল ইসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে প্রধান-মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও মনোনয়ন প্রত্যাশি আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব সালাহ্ উদ্দিন চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ আলা উদ্দিন, বিএনপি নেতা মঞ্জুরুল হক বাহার, ফখরুল ইসলাম, আবদুর রহিম, জসিম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব কমিশনার নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শওকত আকবর সোহাগ সহ উল্লেখযোগ্য আরো কয়েকজন নেতা-কর্মীকে ও দেখা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য আবদুল আউয়াল চৌধুরী ওআজিজুর রহমান চৌধুরীকে বক্তব্য রাখতে ও দেখা যায়। ফলে, ধারণা জন্মানোর ও কথা যে, এই ভাবে যদি মীরসরাই উপজেলা বিএনপি’র পূর্বেকার বিরোধ কাটিয়ে একাত্ম হয়ে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ এর সবাই কাজ করে তাহলে মীরসরাই আসনে ‘ধানের শীষ’ এর বিজয় অবিৎসম্ভাবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page