শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে দলীয় ছাড়া ও স্বতন্ত্র মিলিয়ে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়েছে

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ২৯ ডিসেম্বর (সোমবার) চট্টগ্রাম জেলা প্রশাসক এর কার্যালয় এবং মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দলীয় ভাবে মনোনীত প্রার্থী ছাড়া ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমাদান কারীরা হলেন-
বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, জাতীয় পার্টি (জি এম কাদের) মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ, ইন সানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ চৌধুরী, মুসলিম লীগ মনোনীত প্রার্থী জুলফিকার চৌধুরী বুলবুল, জাসদ ( আসম আব্দুর রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও দল থেকে মনোনয়ন প্রত্যাশি হয়ে বঞ্চিত শাহিদুল ইসলাম চৌধুরী ও মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মোক্তার আহমেদ এর পুত্র এডভোকেট আশরাফ উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page