শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে, বিপর্যস্ত জনজীবন

টানা মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে স্থবির হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়।

আজ বুধবার  ভোর ৬টায় গোপালগঞ্জে তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান দূর্জয় বলেন, ‘মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে। আজ সকাল ৬ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ সময় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন।
এদিকে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে গত চার দিন ধরে জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন।

কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের গুয়াখোলা গ্রামের দিনমজুর নারায়ণ দাস বলেন, ‘গত কয়েক দিনের প্রচন্ড শীত ও কুয়াশার কারনে ঘর থেকে বেড় হতে পারছি না।
বোরো আবাদের জমি শুকিয়ে যাচ্ছে। শীতের কারনে জমিতে নামতে পারছি না। এখন শীত না কমলে আমাদের বোরো আবাদে সমস্যায় পড়তে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page