শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ৩৮১ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৮১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ২৮০ টাকা। পাশাপাশি চীন থেকে প্রায় ৯৮ কোটি টাকায় ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটস কোম্পানি থেকে ১৪তম লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা।

অন্যদিকে, একই অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড  থেকে ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ বাবদ ব্যয় ধরা হয়েছে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে টিএসপিসিএল-এর জন্য চীনের গুয়াংজি পেংইউ ইকো-টেকনোলজি কোং লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৯৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার ০৮ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page