শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

গাইবান্ধায় জামায়াতের হেভিওয়েট প্রার্থীসহ আটজনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে গাইবান্ধার দুটি আসনে জামায়াতে ইসলামীর হেভিওয়েটসহ মোট আটজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার  জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে এই সিদ্ধান্ত জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা-১ আসনের মোট পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন, জামায়াত প্রার্থী মাজেদুর রহমান মাজেদ, স্বতন্ত্র প্রার্থী ছালমা আকতার, মো. মোস্তফা মহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী, জাতীয় পাটির মাহফুজুল হক সরদার।

অপর দিকে, গাইবান্ধা-২ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ইসলামি আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ, বাংলাদেশ কমিউনিস্ট পাটি মিহির কুমার ঘোষ, খেলাফত মজলিশের প্রার্থী এ কেএম গোলাম আযম।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, মনোনয়নপত্রে ত্রুটি এবং প্রয়োজনীয় কাগজপত্রের অসংগতি থাকায় এসব প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে। তবে তিনি উল্লেখ করেন , বাতিল হওয়া প্রার্থীদের জন্য নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। আপিল নিষ্পত্তির পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page