শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে : ফয়েজ আহমদ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  ভবনে হামলার ঘটনায় জড়িতদের কঠোরভাবে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, রাষ্ট্রীয় স্থাপনায় এ ধরনের নগ্ন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক কমানোর পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিটিআরসি ভবনে ভয়াবহভাবে হামলা চালানো হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘যারা এর সঙ্গে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনা হবে।’ একই সঙ্গে আন্দোলনের অজুহাতে দোকানপাট বন্ধ করে দেওয়ার প্রচেষ্টারও তীব্র নিন্দা জানান তিনি।

মোবাইল ফোনের বৈধতা যাচাইয়ের ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’  প্রসঙ্গে বিশেষ সহকারী বলেন, এই সিস্টেমে শুরুর দিকে কিছু কারিগরি সমস্যা ছিল। তবে বর্তমানে সেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়েছে। এখন থেকে এটি আরও নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে সক্ষম হবে।
উল্লেখ্য, পরিদর্শনকালে তিনি বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ভবনের ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page