মোঃ মমিনুল ইসলাম, কাশিমপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরের কাশিমপুরে দীর্ঘদিন পড়ে থাকা বয়লার ভাগাড় অপসারণে কাজ করছে গাজীপুর সিটি কর্পোরেশন।
৭ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল থেকে এই ময়লার ভাগাড় নিষ্কাশনের কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় এই ময়লার ভাগার অপসারণ কাজ চলছে।
কর্মরত দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ময়লা ভাগাড় পরিষ্কার করার কার্যক্রমের অংশ হিসেবে কাশিমপুরের শৈলডুবি এলাকায় রাস্তায় এক পাশে পড়ে থাকা এই ময়লা অপসারণের কাজ চলছে।
আশা করব এরপর থেকে যাতে এলাকায় এ ধরনের ময়লা ফেলা না হয় সেজন্য জনগণকে সচেতন থাকার আহ্বান করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী এবং পথচারী লোকজন বলেছেন, এই ময়লার কারনে এলাকায় দুর্গন্ধ এবং চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। বর্ষাকালে দুর্গন্ধে এই পথে চলার কঠিন হয়ে পড়ে। আমরা অনেকবার দায়িত্বশীল মহোদয়ের সঙ্গে কথা বলেছি । তারই অংশ হিসেবে ময়লা পরিষ্কার করার আজ এই কার্যক্রম চলছে। আমরা অনেক খুশি এবং ধন্যবাদ জানাচ্ছি , সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের এই সামাজিক কার্যক্রমকে।
গার্মেন্টস কর্মীরা বলছেন, এর ফলে আমাদের চলাচলের সুবিধা হবে এবং দুর্গন্ধ থেকে রেহাই পাব। ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বশীল ব্যক্তিবর্গকে।