বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামে ছিনতাইকৃত ৩৫০ ভরি স্বর্ণের মধ্যে ২৯০ ভরি উদ্ধার এবং ৬ জন গ্রেপ্তার করছে পুলিশ

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে মোটরসাইকেলে এসে সিএনজিচালিত অটোরিক্সার গতি রোধ করে ৩৫০ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনায় ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার এবং ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন চন্দ্র দাস (৪১), মোঃ মাসুদ রানা প্রকাশ বাইক বাবু (৩২), রফিকুল ইসলাম প্রকাশ ইমন (২৩), রবি কুমার দাস (৩৯), পান্না রানী দাস প্রকাশ দিপালী রানী দাশ (৩৭) ও বিবেক বনিক (৪৩)।
থানায় দেয়া অভিযোগে বলা হয়, রোববার (৪ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম মহানগরীর হাজারী গলি এলাকার একটি দোকানের তিন কর্মচারী সোনা গলানোর জন্য ভাটিয়ারী যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিক্সা টি মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা ৪ যুবক তা গতিরোধ করে। এবং অস্ত্রের মুখে তাদের ৩ জনের কাছে থাকা সোনার ৩৫টি বার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দোকান কর্মচারী সবুজ দেবনাথ পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন।
আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উক্ত স্বর্ণ গুলো উদ্ধার করে। এবং ঘটনার সাথে সম্পৃক্ত ৬ জনকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page