বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের মীরসরাইয়ে ৮০০ পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গা নারী আটক

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। ১০ জানুয়ারি (শনিবার) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড়স্থ বিএসআরএম গেইট এলাকায় অবস্থিত শ্যামলী বাস কাউন্টারের পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক দুই নারী হলেন, কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদ হোসেনের মেয়ে জমিলা বেগম (২৪) ও একই ক্যাম্পের শেখ রহমত উল্লাহর মেয়ে খুরশিদা বেগম (২৫)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় শ্যামলী বাস কাউন্টার’র পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে দুইটি ভ্যানিটি ব্যাগে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ইয়াবা সহ দুই নারীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে পাঠানো হয়েছে বলে ও জানান দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page