এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের বাসিন্দা, বারইয়ারহাট কলেজে অধ্যয়ন রতাবস্থায় বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করার মধ্য দিয়ে নিজের এলাকা ১ নং করেরহাট ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব রত: ছিলেন।
বিগত আওয়ামী জাহেলীয়াত জামানায় হামলা-মামলা, অত্যাচার-নির্যাতনের ‘খড়গ’ মাথায় নিয়ে দেশ ছেড়ে প্রবাস জীবন অতিবাহিত করতে দেশ, মা-মাটি, পরিবার-পরিজন এবং আত্মীয় স্বজনদের মায়া ত্যাগ করে পাড়ি জমান সুদূর ওমান এ।
দীর্ঘ বছর প্রবাস জীবন কাটানোর সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ও বিভিন্ন ঝামেলার কারণে আসতে না পারলে ও গত ৬ জানুয়ারি নিজের এলাকায় এসে পৌঁছান। দীর্ঘ বছর প্রবাস জীবন কাটিয়ে নিজের এলাকায় আসার পরপরই পুরোনো দিনের রাজনৈতিক সহযোদ্ধা ভাই/বন্ধুদের খবরাখবর নিয়ে সবার সাথে দেখা-সাক্ষাত করার ফাঁকে দল প্রীতি স্বরূপ অত্যাসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্ম ও চালিয়ে যেতে দেখা যাচ্ছে তাকে।