বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বংশালে জুতার কারখানায় আগুনে দগ্ধ যুবক জাতীয় বার্নে ভর্তি

রাজধানীর বংশালের নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করার সময় অগ্নিকাণ্ডে মো. সিজাম  নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শনিবার  সন্ধ্যা সাতটার দিকে আমিন মিয়ার জুতার কারখানার তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিজাম নামের ওই যুবককে শরীরের ৩৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে  স্থানান্তর করা হয়েছে।

ডা. শাওন আরও জানান, দগ্ধ যুবকের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কারখানায় জুতা তৈরির ‘সলিউশন’ আঠার কাজ করার সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন।
উল্লেখ্য, শনিবার  সন্ধ্যা সাতটার দিকে নাজিরা বাজারের ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা দগ্ধ সিজামকে উদ্ধার করে আধা ঘণ্টার মধ্যেই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page