রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৯

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার ড. মাহবুবুর রহমান কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন- মো. হাসিনুর রহমান (২২), মো. রাজিব (১৯), অনুপম দাস (২০), মো. নোমান (২০), মো. শাহিদুল ইসলাম(২১), মো. ফারুক (২১), মো. রানা(২০) ও মো. আরাফাত(২০)। বাকি একজনের নাম জানা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page