শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

আজ থেকে মাঠে নামছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রোববার  থেকে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্যের পাশাপাশি রোববার থেকে মাঠে নামছেন ১হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন  সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার এক ব্রিফিংয়ে জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। রোববার থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে-পরে সাতদিন থাকবে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই বলেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক।
নির্বাচন কমিশনার বলেন, আমি এখন রংপুরে আছি। এখানকার পরিবেশ খুব ভালো। খবর পাচ্ছি, সব জায়গার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ বা ওই এলাকার পরিস্থিতি একটু খারাপ। তবে এ পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। আমরা চাচ্ছি, এমন ধরনের ঘটনা যেন আর একটিও না ঘটে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সব ব্যালট বক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। এখন সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page