শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :

ভিজিএফের তালিকায় অনিয়মের অভিযোগ, কুড়িগ্রামে চেয়ারম্যানকে মারধর

ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে বলে জানান উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক।

আহত এরশাদুল হক ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলেছেন স্বজনরা।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। উপজেলার ১৩টি ইউনিয়নের ভিজিএফ কর্মসূচির আওতায় ৮৩ হাজার ৩৭০ জনের জন্য ৮৩ টন ৩৭০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।

এর মধ্যে ধরনীবাড়ি ইউনিয়নের ছয় হাজার ৮০০ জন সুবিধাভোগী এ সহায়তা পাবেন। এখন ধরনীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতের কাজ করছেন।

স্থানীয়রা জানান, ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিদের উপস্থিতিতে এদিন দুপুরে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র মানুষের তালিকা যাচাইবাছাই করার কথা ছিল।
তবে ইউপি চেয়ারম্যান এরশাদুল সকালে পরিষদে এসে তার অনুসারী ও পছন্দের ব্যক্তিদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে তালিকা প্রস্তুত করেন বলে অভিযোগ উঠেছে।

দুপুরে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় লোকজন পরিষদে গিয়ে জানতে পারেন, তালিকা তৈরির কাজ শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে লোকজন বিকালে চেয়ারম্যানের কাছে তালিকা তৈরিতে বিষয়ে জানতে চান।

এ সময় সুবিধাভোগী বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে ইউপি সদস্য ও স্থানীয় জনগণের সঙ্গে চেয়ারম্যানের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page