এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে চড় থাপ্পড় মারা সেই মহিলা আসলে শিক্ষিকা নয়! এমন তথ্য বের হয় আসলো।
পাওয়া তথ্য মোতাবেক রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্থানীয় বিএনপি নেতাকে ল্যাং মেরে মাঠে ফেলে দিয়েছিলো এবং পরে তার গায়ে ও হাত তুলেছিলো এবং সেই ঘটনায় অপমান অপদস্থ হওয়া ওই বিএনপি নেতা শিক্ষা প্রতিষ্ঠানটির অফিস কক্ষে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করে বিচার চাইতে গেলে ওই মহিলা তাকে চড় থাপ্পড় ও মারে! যাহা ভাইরাল হওয়া ভিডিও গুলো ষ্পষ্টততই প্রতিয়মান।ঘটনার অনেক পরে শিক্ষিকা নামধারী আলেয়া খাতুন হীরাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। সূত্র মতে- আসলে সে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির কোনো শিক্ষিকা নয়। মুলত: সে এমপিও ডেমোস্ট্রেটর বা প্রদর্শক মাত্র।
আর তাতে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনার ভিডিওটা ছড়িয়ে পড়ার পরে সবাই ভাবছিলেন, ওই বেভিচারিনী নারী-ই উক্ত কলেজের শিক্ষিকা। আসলে, সে যে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষিকা নন সেই বিষয়ের সত্যতার তথ্য নিশ্চিত করে জানালেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক প্রফেসর মোহাম্মদ আছাদুজ্জামান।
রোববার দুপুরে দুর্গাপুর উপজেলার দাওকান্দি কলেজ পরিদর্শন শেষে তিনি জানান, তদন্তের কারণে আলেয়া খাতুন হীরাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্গাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি ও গঠন করা হয়েছে। সেখানে শিক্ষক প্রতিনিধি পরিষদের সদস্যরা ও রয়েছেন। তারা বিষয়টা খতিয়ে দেখে পরে জানাবেন বলে ও জানান দেন তিনি।