রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরের বরমী কাশিজুলী এলাকায় ধর্ষণের মিথ্যা অভিযোগ সাজিয়ে টাকা আদায়ের অভিযোগ। গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত, আহত ১ গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে চড় থাপ্পড় মারা সেই মহিলা আসলে শিক্ষিকা নয়! চট্টগ্রামের সর্বোত্র ভুয়া সাংবাদিকদের অবাধ বিচরণ: টাকা দিয়ে আইডি কার্ড নিয়ে সাংবাদিক সেজে অপ সাংবাদিকতা কারীদের প্রতিহত করতে হবে আসল সাংবাদিকরা কাশিমপুরে কশাই রাজ্জাকের ছুরিকাঘাতে ডাক্তার গুরুতর জখম। হাসপাতালে ভর্তি। জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি কর্তৃক এক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমানে যৌন উর্ত্তেযক সিরাপসহ ১ জন আসামিকে গ্রেফতার করেছেন।। মীরসরাইয়ে বর্তমান ক্ষমতাসীন দলীয় নেতা-কর্মীদের জীবন কেড়ে নেয়ার মহোৎসব চলছে! উত্তরনের পথ কি? সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

গাজীপুর থেকে মোঃ মাসুম রানা

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা। আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনায় এ কর্মসূচি থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
বক্তারা অভিযোগ করেন, গাজীপুর আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে শুধু একজন নয়, একাধিক সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন এবং তাদের ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করা হয়েছে।

মানববন্ধন থেকে হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সংশ্লিষ্ট আইনজীবীদের সনদ বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণসহ সর্বত্র সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি তোলা হয়।
পরে গাজীপুর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page