মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে ৫ জন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার, জাবের স্পিনিং মিলের সামনে। মঙ্গলবার সকাল ৯টার সময় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা উপজেলার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। তারা আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে একটি দ্রুতগতির ট্রাক তাদের সিএনজিটিকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাপ্পু ও আহাদ-এর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেছে প্রশাসন।
মোঃ আহাদ, মোঃ সজীব, মোঃ পাপ্পু মিয়া, জাহিদ হাসান ও মোঃ আবির। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ ধনুয়া নতুন বাজার এলাকায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।