মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, কিশোরগঞ্জে ওসি-সাংবাদিকসহ আহত ৩০ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত, ২ জনের অবস্থা আশঙ্কাজনক , শ্রীপুরে জমি দখল ও ভাড়াটিয়াদের ভয় দেখিয়ে ভাড়া আদায়ের অভিযোগ শ্রীপুরের বরমী কাশিজুলী এলাকায় ধর্ষণের মিথ্যা অভিযোগ সাজিয়ে টাকা আদায়ের অভিযোগ। গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত, আহত ১ গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে চড় থাপ্পড় মারা সেই মহিলা আসলে শিক্ষিকা নয়! চট্টগ্রামের সর্বোত্র ভুয়া সাংবাদিকদের অবাধ বিচরণ: টাকা দিয়ে আইডি কার্ড নিয়ে সাংবাদিক সেজে অপ সাংবাদিকতা কারীদের প্রতিহত করতে হবে আসল সাংবাদিকরা কাশিমপুরে কশাই রাজ্জাকের ছুরিকাঘাতে ডাক্তার গুরুতর জখম। হাসপাতালে ভর্তি। জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের বিজিবি কর্তৃক এক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমানে যৌন উর্ত্তেযক সিরাপসহ ১ জন আসামিকে গ্রেফতার করেছেন।।

মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, কিশোরগঞ্জে ওসি-সাংবাদিকসহ আহত ৩০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় পুলিশ, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সোমবার সন্ধায় সদর উপজেলার যশোদল মনিপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে সেখানে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় সুহান, ফাহিম, আলম ও রাজন সহ আরও অনেকেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাঠিসোঁটা ইট পাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্য, সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সংবাদকর্মীও আহত হন।

হামলায় কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া সহ আরও পুলিশ সদস্য গুরুতর আহত হন। এছাড়া বেশ কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page