বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের ফটিকছড়ির বক্তপুরে সম্পত্তির লোভে স্বামীকে হত্যার চেষ্টা, স্ত্রী ও ছেলে মেয়ে গ্রেপ্তার শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১ রাজশাহীর দাওকান্দি কলেজে পুরুষ নির্যাতনকারী মহিলার অনেক গোপন তথ্য বেরিয়ে আসছে চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক অস্ত্র গুলি ও ড্রোন সহ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা

চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ডিবি কনস্টেবল জাহাঙ্গীর ১০ কোটি টাকার হেরোইন সহ ঢাকাতে আটক

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

কথায় বলে রক্ষক যখন ভক্ষক হয় তখন করনীয় কিছু-ই থাকার কথা নয়! ডিবি পুলিশের কনস্টেবল পদে চাকুরীতে রত: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি ডিবি পুলিশের কনস্টেবল পদে চাকুরীতে রত: ছিলেন ঢাকাতে। আর রাজনৈতিক ভাবে একটি রাজনৈতিক দলের সাথে ও সম্পৃক্ত ছিলেন।

তিনি দীর্ঘদিন যাবত ডিবি পুলিশের কনস্টেবল পদে চাকুরীতে থাকাবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাপর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলে তার মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবা সহ নানাবিধ: মাদকদ্রব্যের বিকিকিনি চালিয়ে আসছিলো বলে বিশ্বস্ত একটি সূত্র জানায়।

অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে তার- ই কর্মরত: ডিবি পুলিশের একটি টিম প্রায় ১০ কোটি টাকার হেরোইন সহ উক্ত মাদক ব্যবসায়ী ও ডিবি পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

আটককৃত জাহাঙ্গীরের বাড়ি মীরসরাই সদর পৌরসভাতে।
সূত্রমতে, মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন শহীদ ক্যাপ্টেন মনছুর আলী স্মারনীর পি ডব্লিউ ডি স্টাফ কোয়ার্টার থেকে জাহাঙ্গীর আলমকে হেরোইন সহ গ্রেপ্তার করে।

সূত্র জানায়, ডিবি পুলিশের আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্মের তথ্য পাওয়া গেছে জাহাঙ্গীরের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page