এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
ভয়াল ২৯ এপ্রিল বুধবার।
১৯৯১ সালে চট্টগ্রামের মীরসরাই সহ জেলা শহর ও অন্যান্য আরো কয়েকটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের তান্ডবলীলার কথা আজও ভুলতে পারেনি মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষ।আজকের এইদিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে চট্টগ্রামের মীরসরাই, সন্দ্বীপ সীতাকুণ্ড, আনোয়ারা বাঁশখালী, সহ উপকূলীয় এলাকা গুলো চরম ক্ষতিগ্রস্ত হয়েছিলো।
উক্ত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দেশে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ প্রায় হারিয়েছিলেন এবং প্রায় ১ কোটি মানুষ তাদের প্রায় সর্বস্ব হারিয়েছেন।
প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তান্ডবে ব্যাপক প্রানহানি সহ বেশুমার ক্ষয়ক্ষতি হওয়ার ৩৫ বছরে মধ্যে ও ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা গুলোতে স্থায়ী কোনো বেড়িবাঁধ হয়নি।
ফলে, আকাশে মেঘ দেখা দেয়া মাত্র-ই এ সব এলাকার নারী-পুরুষদের মাঝে অজানা আতংক বিরাজ করে।
গতকাল বিগত সময়ের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের মতো ই হঠাৎ বয়ে যাওয়া তান্ডবলীলায় মীরসরাই উপজেলা সহ চট্টগ্রামের অন্যান্য কয়েকটি উপজেলায় ভেঙে পড়েছে বড়ো বড়ো গাছপালা, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, সড়কের ওপর ভেঙে পড়া গাছপালার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই অংশে কতেকক্ষণ সড়ক যোগাযোগ ও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
অন্যদিকে বিদ্যুৎয়ের খুঁটি উপড়ে পড়ার কারণে এবং খুঁটির ওপর গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় এবং কোনো কোনো স্থানে ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় গত দু’দিন ধরে মীরসরাই উপজেলা সহ অন্যান্য এলাকা বিদ্যূৎহীন অন্ধকার হয়ে রয়েছে।