বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি

শাহআলী থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সি.স্টাফ রিপোর্টার, কাকলি আক্তার:

রাজধানীর মিরপুর শাহআলী থানাধীন এলাকার নাগরিকবৃন্দের সমন্বয়ে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মিরপুর শাহআলী থানাধীন এলাকার নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এলাকাবাসী।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মো: ইসরাইল হাওলাদার ( ক্রাইম এন্ড অপারেশন) ডিএমপি, ঢকা।

এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে এলাকায় মাদক সন্ত্রাস ইভটিজিং সহ নানা সমস্যা ডিএমপি’র এই অতিরিক্ত কমিশনার বরাবর তুললে সবকিছু সমাধানের আশ্বাস দেন তিনি।

এছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী।

গত ৫ ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মতবিনিময় সভায় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার।

এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মাকসেদুর রহমান, মিরপুর জোনের এডিসি ফারজানা, মিরপুর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল সহ মিরপুর শাহআলী থানাধীন এলাকার সামাজিক ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page