বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি

কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার, ঢামেকে ভর্তি

কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের মেডিসিন ভবনের ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ৬০১ নং ওয়ার্ডে ভর্তি দেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চানমিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজ সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষীর প্রহরায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক। কোন মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page