শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :

‘আইপিএলের জন্য প্রস্তুত’, চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা কামিন্স

বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় চোট পেয়েছিলেন প্যাট কামিন্স। যে কারণে নিয়মিত অধিনায়ককে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তবে কামিন্সের আশা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাবেন।
বিশ্রামে থাকলেও আসন্ন আইপিএল নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন কামিন্স। চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক বলেছেন, ‘আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করার ইচ্ছা আছে। ভালোই উন্নতি হচ্ছে। আইপিএলের জন্য আমি প্রস্তুত।’

আইপিএলে শুরু থেকেই খেলার লক্ষ্য তার। কামিন্সের নজরে রয়েছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালও। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করতে চান। আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page