শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আগুন, ছোটাছুটি করে প্রাণে বাঁচল রোগী

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নেভানোয় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে ছোটাছুটি করে রোগীদের হাসপাতাল ত্যাগ করতে দেখা যায়।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন লাগা কক্ষ থেকে বাকিদের সরিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভবনের ৫ম তলায় রোগীরা চিকিৎসাধীন ছিল। ৯টার পর হঠাৎ একটি বৈদুতিক বাল্ব বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষণিক রোগীরা যে যেভাবে পারে বেরিয়ে যায়। এতে কোনো হতাহত হয়নি।

মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম হাসপাতালে উপস্থিত হয়। তবে এর মধ্যেই হাসপাতালে থাকা নির্বাপনের সরঞ্জাম দিয়ে অনেকে আগুন নিভিয়েছে। কক্ষটিতে ৭ জন রোগী ছিল। তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page