শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

বারিন্দ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অধ্যক্ষের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি বক্তব্য রাখেন ডা. আবদুস সাদিদ, আতিক শাহরিয়ার, মোকাররবীন হক, রিফাত বিন সাত্তার ও মাহমুদুল হাসান।
সংবাদ সম্মেলনে পাঠানো লিখিত বক্তব্যে ডা. আবদুস সাদিদ জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই সময়ে “বারিন্দ রক্তসেবা” নামে একটি সংগঠন গড়ে ওঠে, যা আহতদের সহায়তা করেছিল। সংগঠনটি গঠনের ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের সরাসরি ও পরোক্ষ সহযোগিতা ছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “সম্প্রতি একটি মহল কলেজের এমডি ও অধ্যক্ষকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ আমাদের এমডি স্যার ও অধ্যক্ষ স্যার সবসময় রাজনীতির ঊর্ধ্বে থেকে আমাদের পাশে থেকেছেন। গত ছয় বছরে কোনো শিক্ষার্থী রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো সমস্যার সম্মুখীন হননি।”
শিক্ষার্থীরা বলেন, “আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সবাইকে বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং বারিন্দ মেডিকেল কলেজের সুনাম রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page