শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় নাগরিক কমিটির প্রতিনিধি আহত

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাবির মাহমুদ সানি (২৯) এবং তার ভাই সানজিদ (১৯) আহত হয়েছেন। গত রাত ১১টার দিকে পিরোজপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মুসাবির মাহমুদ সানি অভিযোগ করে বলেন, তারাবির নামাজ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে যাওয়ার পর ৫ থেকে ৭ জন লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে গেলে তার ভাই বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সানজিদকেও মারধর করে হামলাকারীরা। হামলায় সানির পিঠ ও হাত এবং তার ভাই গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হন।

মুসাবির মাহমুদ সানি জানায়, তিনি জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর জেলা শাখার সংগঠক হিসেব দায়িত্ব পালন করছে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব পাইক বলেন, আহত দুইজনের মধ্যে মুসাবির মাহমুদ সানির শরীরে আঘাতের পরিমাণ কিছুটা বেশি। তার শরীরের কোথাও হাড় ভাঙা আছে কি না তা এক্সরে রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের দুইটি পক্ষের মধ্যে পূর্ব দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page