রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সেজদায় পা রাখার নিয়ম

নামাজে সেজদারত অবস্থায় দুই পায়ের আঙুল মাটিতে বিছিয়ে রাখতে হয়। সেজদারত অবস্থায় কোনো এক মুহূর্তের জন্য হলেও এক পায়ের কিছু অংশ জমিনে থাকা জরুরি।

আর যদি পূর্ণ সেজদায় উভয় পা জমিন থেকে পৃথক থাকে, অর্থাৎ সেজদার পুরো সময়ের মধ্যে কিছুক্ষণের জন্যও পায়ের কিছু অংশ জমিনে না লাগে তা হলে সেজদা সহিহ না হওয়ার কারণে নামাজ হবে না।

সেই নামাজ দ্বিতীয়বার পড়তে হবে। আর যদি সেজদারত অবস্থায় কিছু সময়ের জন্য জমিন থেকে পা উঠে যায় এবং ওঠার পরেই আবার জমিনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় তা হলে তাতে নামাজ ভঙ্গ হবে না। তবে মাকরুহ হবে।
কেননা পূর্ণ সময় উভয় পা জমিনে রাখা এবং কিবলামুখী করে রাখা সুন্নতে মুয়াক্কাদা। (আদ-দুররুল মুখতার : ১৪৪৭; ফাতাওয়া তাতারখানিয়া : ১/৫০৬; আহসানুল ফাতাওয়া : ৩/৯৬)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page