বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

ডাকাতিয়া নদীর কচুরিপানা পরিষ্কার পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার।

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারের উদ্যোগে ডাকাতিয়া নদীর চৌদ্দগ্রাম অংশের কচুরিপানা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রহমত উল্লাহ।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা কনকাপৈত ইউনিয়ন মরকোটা গ্রামে ডাকাতিয়া নদীর কচুরিপানা পরিষ্কার পরিদর্শনে এসে নির্বাহী অফিসার বলেন এবারের বন্যা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। এ গ্রামের এ অনেক মানুষ সচ্ছল ছিল বিধায় বন্যার সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে আমাদের বন্যার মোকাবেলায় উপকার হয়েছে। আমরা যারা নদীর পাশে বসবাস করি বিভিন্নভাবে নদীর পানির প্রবাহ বাদা সৃষ্টি করে থাকি। মনের অজান্তেই এক হাত দুই হাত করে নদীর পাড়ে বাড়ির জায়গা বাড়ানো ব্যস্ত থাকি। এই ধরনের মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি করা যাবে না। আজকে মরকোটা গ্রামের যুব সমাজ ও সাবেক চেয়ারম্যানের ইকবাল হোসেন মজুমদারের নেতৃত্বে ডাকাতিয়া নদীর কচুরিপানা পরিষ্কার করায় তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ডাকাতিয়া নদীর মাঝে কেউ যেন মাছ ধরা বা কচুরিপানা দিয়ে বাঁধ সৃষ্টি করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এ সময় উপস্থিত ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, তারাশাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কনকপৈত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর হোসেন, মরকোটা আলিম ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ কবির আহমদ , ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, ইউপি সদস্য নুরুল আমিন, জসিম উদ্দিন চৌধুরী, শ্রমিক নেতা মোঃ ইউসুফ, যুবনেতা আমিনুল ইসলাম ছুট্টু, ফারহান মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page