বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি

বন্ধের পর সাজেকে পর্যটকদের ঢল

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেক যাওয়ায় প্রশাসনের এক দিনের নিরুৎসাহের পর আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে পুনরায় পর্যটকরা ভ্রমণে যেতে পারছেন।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় বাঘাইহাট ক্যাম্প থেকে প্রায় ১০০ গাড়িতে হাজারো পর্যটক সাজেকের উদ্দেশে রওনা দিয়েছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেকের পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা নেই। পর্যটকরা নিরাপদে সাজেকে আসতে পারছেন। প্রায় ১০০ গাড়িতে হাজারো পর্যটক সাজেকের উদ্দেশে রওনা দিয়েছে। সেনাবাহিনী নিরাপত্তা আরও বাড়িয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। কয়েকদিন এই অভিযান পরিচালনা করা হবে। সাজেকের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও শান্ত রয়েছে। পর্যটকদের সাজেক ভ্রমণে কোনো সমস্যা নেই।

এর আগে সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গতকাল বুধবার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page